শুরুতেই ক্যারিবীয় মেয়েদের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডাবল’ জয়ের মিশনে ছেলেদের শুরুটা হার দিয়ে হলেও ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা শুরুতেই উপহার দিয়েছে চমক। কাল সিলেটে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৯ রানে হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে।

ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে করে ১৩৩ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ড করতে পেরেছে ১২৪ রান। একপর্যায়ে ইংলিশরা ১ উইকেটেই করে ফেলেছিল ৬৩ রান। এরপরই মঞ্চে আবির্ভাব ডিয়ান্ড্রা ডটিনের। ৪ ওভারে ১২ রান দিয়ে ক্যারিবীয় পেসার নিয়েছেন ৪ উইকেট, হয়েছেন ম্যাচসেরা। ইংলিশদের পক্ষে শার্লট এডওয়ার্ডস করেন সর্বোচ্চ ৪৪ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ১২.৩ ওভারের উদ্বোধনী জুটিতেই আসে ৮৭ রান। দুই ছক্কা, তিন চারে ৪৫ বলে ৫৬ রান করে স্টেফানি টেলর গড়েছেন মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১২টি হাফ সেঞ্চুরির রেকর্ড। 

অন্য ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৮ উইকেটে করে ১২৮ রান। ভারত ৯ উইকেটে করে ১০৬ রান। ক্রিকইনফো।