শুরুতেই চাপের মুখে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার অ্যান্ডি স্ট্রাউস ও ইয়ান বেল। অষ্টম ওভারের শেষ বলে ইংলিশ অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসের উইকেট তুলে নিয়েছেন দিলশান। ১৯ বলে মাত্র ৫ রান করে ফিরে গেছেন স্ট্রাউস। পরের ওভারেই ইয়ান বেলকে সাজঘরমুখী করেছেন অ্যাঙ্গেলো ম্যাথুস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৩২ রান।জনাথন ট্রট ১ রান নিয়ে ব্যাট করছেন। ইয়ান বেলের পর উইকেটে এসেছেন রবি বোপারা।