শুরুতেই জহিরের শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইংল্যান্ডে চলতি সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া জহির খানের আর মাঠে নামা হচ্ছে না। ভারতীয় নির্বাচকেরা নিশ্চিত করেছেন, দেশে ফিরে যাচ্ছেন এই ফাস্ট বোলার। জহির বাদ পড়ায় কপাল খুলেছে বাঁ-হাতি ফাস্ট বোলার আরপি সিংয়ের।গোড়ালির ইনজুরির কারণে ভারতের সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না জহির। ফেরেন ইংল্যান্ড সফরে। তবে প্রথম টেস্টেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন জহির।জহিরের জায়গায় দলে আসা আরপি সিং ভারতের হয়ে সর্বশেষ খেলেন ২০০৯ সালে। সর্বশেষ টেস্ট খেলেন আরও আগে—২০০৮ সালে। ইংল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে উভয় সিরিজেই জহিরের জায়গায় খেলবেন আরপি। ওয়েবসাইট।