প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭৪ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর কাল টিভি বন্ধ করে দিয়েছিলেন যাঁরা, তাঁদের জন্য চমক ছিল নিউজিল্যান্ডের ইনিংসটি। ২০ রানের মধ্যেই যে নিউজিল্যান্ড হারিয়ে বসেছিল ৫ উইকেট! সবচেয়ে কম রানে প্রথম ৫ উইকেট পতনের রেকর্ড অবশ্য এটি নয়। একবার ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। সেটি বাংলাদেশের বিপক্ষেই। গত বছর জানুয়ারিতে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ছিল এমন ভয়াবহ শুরু। ওই ম্যাচটা অবশ্য বাংলাদেশ জিততে পারেনি। মুত্তিয়া মুরালিধরনের তাণ্ডবে ২ উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা। কিন্তু ৬ রানে প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট তুলে নেওয়ার কীর্তিটি অম্লান হয়ে আছে বাংলাদেশের। কালকের মতো ধসের শিকার কিউইরা আরেকবার হয়েছিল। ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে পড়ে গিয়েছিল তাদের প্রথম ৫ উইকেট।