শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই ঘোরতর বিপর্যয়ে বাংলাদেশ। আউট হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল ও এনামুল হক। স্কোর বোর্ডে রান এখনো দুই অঙ্ক পেরোয়নি। নিউজিল্যান্ডের ৪৬৯ রানের পাহাড় ডিঙানোর পথে শুরুতেই বড়সড় হোঁচট বাংলাদেশের।
ইনিংসের প্রথম বলটি ওয়াইড করেছিলেন ব্রেন্ট। তাই প্রথম বলেই তামিমকে তিনি ফিরিয়েছেন এ কথা বলা যাবে না। কিন্তু কাগজে-কলমে প্রথম বলেই গালিতে উইলিয়ামসনের এক দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম।
এনামুল অবশ্য প্রথমে জীবন পেয়েছিলেন। ব্রেসওয়েলের বলে প্রথমে স্লিপে ক্যাচ দিয়েছিলেন এনামুল। কিন্তু টিভি রিপ্লেতে নো বল ধরা পড়ায় সেই খড়্গ থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। কিন্তু পরের ওভারেই ব্রেসওয়েল তাঁকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে প্রথম ভুলটি উসুল করে নেন।
এই মুহূর্তে আশা-নিরাশার সারথি হয়ে উইকেটে আছেন দুই তরুণ-মমিনুল হক আর মার্শাল আইয়ূব। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪। এই দুজনের বিপর্যয় সামাল দেওয়ার ক্যারিশমার ওপরই নির্ভর করছে বাংলাদেশের ইনিংসের অনেক কিছু।
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে