শুরুতেই মিনহাজের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন ৩৭তম জাতীয় দাবার চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ডেই হোঁচট খেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মিনহাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া কক্ষে প্রথম রাউন্ডে মিনহাজকে হারিয়েছেন মনির হোসাইন। দিনের অন্য ম্যাচে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ মোস্তফাকে, জিয়াউর রহমান সোহেলকে, রিফাত বিন সাত্তার শাকিলকে, শফিক মাহতাবকে এবং মেহেদী জাভেদকে হারিয়েছেন। মাহফুজুর রহমান এবং ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জির ম্যাচটি ড্র হয়েছে।