শুরুতেই রানী হামিদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবার প্রথম রাউন্ডেই হেরে গেলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। কাল তিনি হেরে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন শারমিন সুলতানার কাছে। তবে জয় পেয়েছেন শামীমা আক্তার লিজা, নাজরানা খান, মাহমুদা হক চৌধুরী। ড্র করেছেন তনিমা পারভীন ও জাকিয়া সুলতানা।