প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন উপুল থারাঙ্গা। এর আগেও দুটি ওয়ানডেতে একই পরিণতি হয়েছিল তাঁর। এভাবে এগোতে থাকলে শ্রীলঙ্কান ব্যাটসম্যান একদিন ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে আউট হওয়ার বিশ্ব রেকর্ডটাই নিজের করে ফেলবেন নির্ঘাত। যেটি তাঁরই স্বদেশি সনাৎ জয়াসুরিয়া আর অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ‘দখলে’ (৪ বার)। থারাঙ্গা ছাড়াও ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে তিনবার করে আউট হওয়ার ‘কীর্তি’ আছে শ্রীলঙ্কারই রোশান মহানামা; ভারতের বীরেন্দর শেবাগ আর সৌরভ গাঙ্গুলী; ওয়েস্ট ইন্ডিজের শেরউইন ক্যাম্পবেল, ক্রিস গেইল আর ডেসমন্ড হেইন্সের।