শুরুতেই হার ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করার মিশন নিয়েই এবারের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শুরুটা মোটেই ভালোভাবে করতে পারেনি রেড ডেভিলরা। লিগের প্রথম খেলায় ম্যানচেস্টার সিটি পেয়েছে ৩-২ গোলের নাটকীয় জয়। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।প্রায় পুরো খেলায় আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাননি অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে চমত্কার এক হেড থেকে গোল করে এভারটনকে জয়সূচক গোলটি এনে দেন মিডফিল্ডার মারোউনে ফেলাইনি।এই হারের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে শুরুটা ভালোভাবে করতে পারলেন না রবিন ভন পার্সিও। গতকাল ৬৮ মিনিটে ড্যানি ওয়েলব্যাকের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ডাচ স্ট্রাইকার। কিন্তু নতুন ক্লাবকে গোল এনে দিতে পারেননি গত মৌসুমে আর্সেনালের পক্ষে ৩৭ গোল করা ভন পার্সি।—ইএসপিএন