শুরুতেই হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ইতালি, সর্বশেষ উদাহরণটিও তাদের। কীসের উদাহরণ? ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বেই হোঁচট খাওয়ার। সব মিলিয়ে চারবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে চ্যাম্পিয়নরা। এবারের গল্পটা তো রচিত হলো আপনাদের চোখের সামনেই। এবার জেনে নিন আগের তিনটি বিদায়কাহিনিও১৯৫০ ইতালিবদলে যাওয়া পৃথিবীব্রাজিল বিশ্বকাপে ইতালি খেলতে গিয়েছিল সর্বশেষ টানা দুবারের চ্যাম্পিয়ন হিসেবে। স্বভাবতই প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার একটা তাড়না ছিল তাদের ভেতর।কিন্তু তাড়না থাকলেই তো হয় না। এই সময়ে দুনিয়া অনেক বদলে গেছে। ১৯৫০ সালের আগে ১২ বছর বিশ্বকাপই হয়নি বিশ্বযুদ্ধের কারণে। বিশাল এই বিরতিতে ইতালি তাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হারিয়েছিল, হারিয়েছিল দুবার বিশ্বকাপ জেতা কোচ ভিত্তোরিও পোজ্জোকেও।ফলে খর্বশক্তির ইতালি প্রথম পর্বের চ্যালেঞ্জটাই নিতে পারল না। সেবার অবশ্য এক গ্রুপ থেকে একটি দলই পরের পর্ব বা চূড়ান্ত পর্বে উঠতে পারত। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ২-৩ গোলে হেরে বিদায় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ইতালি। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জিতেও লাভ হয়নি। ১৯৬৬ ব্রাজিলফুটবলের লজ্জাএকটা জায়গায় ইতালি আর ব্রাজিল একই অবস্থায় ছিল। ব্রাজিলও ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে গিয়েছিল সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন হিসেবে। এবং ব্রাজিলের সুবিধে ছিল তাদের পেলে, টোস্টাও, গারিঞ্চাদের নিয়ে গড়া দারুণ একটা দলই ছেষট্টি বিশ্বকাপে গিয়েছিল।কিন্তু ব্রাজিল পারল না। পারল না আসলে নোংরা ফুটবলের বিপক্ষে লড়াই করে। বুলগেরিয়ার সঙ্গে প্রথম ম্যাচে পেলে ও গারিঞ্চার গোলে জিতেছিল ব্রাজিল। পেলে তখনো দলের মহাতারকা। ফলে পেলেকে আটকাতে প্রতিপক্ষ দলগুলো বেছে নিল ঘৃণ্য পথ। কুৎসিত আর মারাত্মক সব ট্যাকলের শিকার হতে থাকলেন পেলে। হাঙ্গেরির কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর ব্রাজিলের জন্য পর্তুগাল ম্যাচটি হয়ে গিয়েছিল বাঁচা-মরার লড়াই। এই ম্যাচেই আঘাতে আঘাতে জর্জরিত পেলে বাধ্য হলেন মাঠ ছাড়তে। পেলেকে এতটাই সহিংস আক্রমণ করা হয়েছিল যে মাঠের মধ্যেই ইউসেবিও দলের হয়ে ক্ষমা চেয়েছিলেন তাঁর কাছে। পর্তুগালের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিল ব্রাজিল।এই বিশ্বকাপটি আরও একটি সর্বনাশ করে দিতে চলছিল। মাঠে মারাত্মক আক্রমণের শিকার হয়ে রাগে-দুঃখে পেলে আর বিশ্বকাপ খেলবেন না বলেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সত্তর বিশ্বকাপে আবার ফিরে এসেছিলেন তিনি।২০০২ ফ্রান্সজিদান নেই বলে!ভিয়েরা, ম্যাকলেলে, থুরাম, দেশাই, ত্রেজেগে, বার্থেজ; কে ছিলেন না! বিশ্বকাপজয়ী দল নিয়েই আরেকটা বিশ্বকাপ জিততে এসেছিল ফ্রান্স। লোকদের বাজিও ছিল তাদের পক্ষে। কিন্তু ছিলেন না শুধু জিনেদিন জিদান।ছিলেন না মানে, ইনজুরিতে পড়ে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। আর তাতেই ফরাসিদের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। সেনেগালের বিপক্ষে ০-১ গোলের হার আর উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র প্রায় শেষই করে দিয়েছিল ফ্রান্সের স্বপ্ন।ইনজুরি নিয়েই মাঠে নেমেছিলেন জিদান। শেষরক্ষা হয়নি। ডেনমার্কের বিপক্ষে ০-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে।