শুরুতেই হোঁচট লিভারপুল-আর্সেনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমে নতুন শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন লিভারপুল কোচ কেনি ডালগ্লিস। কিন্তু নিজেদের মাঠে প্রথম ম্যাচেই হোঁচট খেল ‘অল রেড’রা। সান্ডারল্যান্ডের সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে। এছাড়া নিউক্যাসেলের সঙ্গে গোলশুণ্য ড্র করেছে আর্সেনালও। এ মৌসুমে লিভারপুলের সবকিছুই হওয়ার কথা সুয়ারেজময়। কাল ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের এ ম্যাচে হয়েছেও তা-ই। লিভারপুল ড্র করল লুইস সুয়ারেজের গোলে। লিভারপুল যে জিততে পারল না, তা-ও উরুগুয়ের এই স্ট্রাইকারের ব্যর্থতায়। ১২ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করার আগে ৭ মিনিটে পেনাল্টি মিস করেছেন সুয়ারেজ। ৫৭ মিনিটে দারুণ এক ভলিতে গোল শোধ করেন সান্ডারল্যান্ডের সেবাস্টিয়ান লারসন। এএফপি।