প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল কোচ দুই ধরনের—কেউ চাকরি হারিয়েছেন, আর কেউ চাকরি হারাতে যাচ্ছেন। কথাটা অতিব্যবহারে এখন ক্লিশেই হয়ে গেছে। পেশাদার লিগে মৌসুম শুরুর পরই কোচ বরখাস্ত হয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। তাই বলে মৌসুম শুরুর আগেই চাকরি হারানোটা বিস্ময়কর! ডেভিড স্ট্রাইডের হলো সেই অভিজ্ঞতা। ইংল্যান্ডের সপ্তম বিভাগের আধাপেশাদার দল ব্যাশলির কোচ ছিলেন সাবেক এই চেলসি ডিফেন্ডার। তা-ও মাত্র ৪০ দিন আগে। কিন্তু প্রাক-মৌসুমে ব্যাশলির প্রস্তুতিটা একেবারে যাচ্ছেতাই হয়েছে। চার ম্যাচের সবগুলোতেই হার, হজম করেছে ৮ গোল। ক্লাব কর্তারা তাই মৌসুমের শুরু পর্যন্ত ধৈর্য ধরতে পারেননি, তার আগেই ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিয়েছেন স্ট্রাইডকে। আরও অদ্ভুত ব্যাপার, তাঁর ওপর দায়িত্ব ছিল শুধু দুই ম্যাচের। কী দুর্ভাগ্য স্ট্রাইডের! বিবিসি।