শুরুর আগেই শেষ ম্যাথুসের !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতেই এসেছিলেন বাংলাদেশে। তবে এবারের এশিয়া কাপের কোনো ম্যাচই কপালে জুটল না অ্যাঞ্জেলো ম্যাথুসের। মাঠে নামার আগেই আজ তাঁর শেষের ঘোষণা দিয়েছেন লঙ্কান নির্বাচকেরা।ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, কাফ ইনজুরিতে ভুগছেন ম্যাথুস। এ সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারেননি এই অলরাউন্ডার। তবে শারীরিক অবস্থার উন্নতি হবে ভেবে তাঁকে দলের সঙ্গে এনেছিলেন নির্বাচকেরা।ম্যাথুসকে দেশে ফেরত পাঠানো হবে জানিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘গত কয়েক দিনে ম্যাথুসের বেশ কয়েকটি ফিটনেস পরীক্ষা করা হয়েছে। কিন্তু পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়েছে ও। এ কারণে ওকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’জয়াবর্ধনে বলেন, ‘এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালাবে ম্যাথুস। ওর জায়গায় নতুন কাউকে দেশ থেকে আনা হবে কি না, এ সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।’ইনজুরিতে আছেন লাসিথ মালিঙ্গাও। গতকাল ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দলে ছিলেন না এই ফাস্ট বোলার। তবে মালিঙ্গাকে নিয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন জয়াবর্ধনে।