শুরুর সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল উইম্বলডনের প্রথম রাউন্ডের জয়টি ছিল গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে নাদালের টানা ২৯তম জয়। গ্র্যান্ড স্লাম পুরুষ এককের প্রথম রাউন্ডে এই স্প্যানিয়ার্ডের অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রইল। নাদালসহ মোট ৪ জন পুরুষ খেলোয়াড় কখনো প্রথম রাউন্ডে হারেননি। সুইডেনের বিয়ন বোর্গ ২৭টি, সর্বশেষ গ্র্যান্ড স্লামজয়ী ব্রিটিশ ফ্রেড পেরি ২২টি ও ৬টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন ডন বাজ ১১টি টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথম রাউন্ডে অপরাজিত ছিলেন। তবে পুরুষ-মহিলা মিলিয়ে গড়া রেকর্ডটি ছুঁতে নাদালকে পাড়ি দিতে হবে অনেক পথ। মহিলা এককে অংশ নেওয়া ৫৬টি গ্র্যান্ড স্লামের সবগুলোরই প্রথম রাউন্ড পেরিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্ট। ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী এভার্ট তৃতীয় রাউন্ডের আগে কখনো বিদায় নেননি! তৃতীয় রাউন্ডেই হেরেছেন মাত্র দুবার। এরপর আছেন মার্গারেট কোর্ট (৪৭টি) ও সেরেনা উইলিয়ামস (৪২টি)। আরও চারজন মহিলা খেলোয়াড়ের আছে এই রেকর্ড।