শুরুর সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ৫ উইকেট পাওয়ার পরও হয়তো আফসোস করেছেন ব্রায়ান ভিটরি। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে আর একটি উইকেট না পাওয়ার আফসোস। পেলেই এই বাঁহাতি পেসার কাল ঢুকে যেতে পারতেন টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটে অভিষেকেই ৫ উইকেট পাওয়া কীর্তিমান বোলারদের ছোট্ট তালিকা। যেখানে আছেন মাত্র দুজন, অস্ট্রেলিয়ার টনি ডোডেমেইড ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। তবে জিম্বাবুয়ের ভিটরি যা করেছেন, সেটাও কম কিসে? কমপক্ষে ৪ উইকেট নিয়ে টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার শুরু করা তৃতীয় বোলার ভিটরি। এর আগে শ্রীলঙ্কার অশান্ত ডি মেল (টেস্ট ৪/৭০ ও ওয়ানডে ৪/৩৪) ও ফিদেল এডওয়ার্ডস (৫/৩৬ ও ৬/২২) দেখিয়েছেন এই কৃতিত্ব। এ ছাড়া টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকেই ৪ উইকেট পেয়েছেন অজন্তা মেন্ডিস ও দেবেন্দ্র বিশু।