প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্নের অনেক রেকর্ডই ‘কেড়ে’ নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। ওয়ার্ন কি কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন গল টেস্টের দিকে? কারণ এই টেস্টে মুরালি আরও একটি জায়গায় পেছনে ঠেলে দিতে পারেন ওয়ার্নকে। শুধু ওয়ার্ন কেন? ওই রেকর্ডের তালিকায় মুরালি ভাগ বসাতের পারেন ওয়ার্নেরই বন্ধু গ্লেন ম্যাকগ্রার পাশে বসে। কী সেই রেকর্ড? টেস্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া! গোল্লা মারার অপ্রত্যাশিত রেকর্ডে সবার ওপরে অবশ্য কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ক্রিকেটার ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন। এই রেকর্ড মুরালির পক্ষে ভাঙা সম্ভব নয়। ওয়ালশের পরেই ৩৫ বার শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যাকগ্রা। ৩৪ বার শূন্য রানে আউট হয়ে তৃতীয় ওয়ার্ন। মুরালিধরন শূন্য রানে আউট হয়েছেন ৩৩ বার।