প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব হারিয়ে কিছুটা লড়াই। হেডিংলিতে কাল নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্টের শেষ জুটি অনেকটা সময় আটকে রেখেছিল ইংল্যান্ডের জয়। লড়াইয়ের কৃতিত্ব দুজনকে দিতেই হবে, তবে অস্বস্তির একটা রেকর্ডেও নাম লেখা হয়ে গেছে দুজনের। জুটিতে ৪৮ বল খেলেও কোনো রান হয়নি, সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানের জুটির বিশ্ব রেকর্ড এটাই! ওয়াগনার-বোল্ট অস্বস্তি থেকে মুক্তি দিয়েছেন বাংলাদেশের এনামুল হক ও খালেদ মাসুদকে। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে অষ্টম উইকেটে দুজনের শূন্য রানের জুটি ছিল ৩৭ বলে। ২০০৩ সালে গলে ইংল্যান্ডের বিপক্ষেই ৩২ বলে শূন্য রানের জুটি গড়েছিলেন তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা।