শূন্য শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রু স্ট্রাউস ০, স্টিভ ডেভিস ০; ক্রিস গেইল ০, আড্রিয়ান বারাথ ০। শূন্যের এই পাঁচালি কেন? কারণ ইতিহাস! কাল পার্থে দুই ইংলিশ ওপেনার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। শত মাইল দূরে, কলম্বোতেও ঘটল একই ঘটনা। শূন্য রানে আউট হলেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। দুটো ভিন্ন ভিন্ন ম্যাচে দুই ওপেনারের শূন্য রানে আউট হওয়ার প্রথম নজির এটি। ওয়ানডেতে দুই ওপেনারের শূন্য রানে আউট হওয়া এমনিতেই বিরল। ৩০৯৯টি ওয়ানডেতে এর আগে ৩১ বার এমনটি হয়েছে। স্ট্রাউস-ডেভিসেরটি ৩২তম উদাহরণ, গেইল-বারাথেরটি ৩৩তম। গেইল অবশ্য এর আগেও তিনটি রানহীন ওপেনিং জুটির অংশীদার ছিলেন।