প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড ০: ০ নিউজিল্যান্ড। তিন ম্যাচের একটিতেও আলাদা করা গেল না দল দুটিকে। সিরিজের তিনটি টেস্টই ড্র করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ঢুকে গেল রেকর্ড বইয়েও। একটিও জয়-পরাজয়ের দেখা পায়নি তিন বা ততোধিক ম্যাচের এমন সিরিজ সবচেয়ে বেশি খেলার রেকর্ডে পাকিস্তানের সঙ্গী এখন দল দুটি। তিনটি দলই খেলেছে ৯টি করে নিষ্ফলা সিরিজ। এই নিয়ে ছয়বার এমন ঘটনা ঘটল নিউজিল্যান্ডে। এটাও রেকর্ড। ফলে পেছনে পড়ে গেল ভারত ও পাকিস্তান (৫টি সিরিজ)