প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজে যেটুকু সুযোগ পেয়েছেন, ওই পারফরম্যান্সেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন হাম্মাদ আজম। অথচ অভিষেক ওয়ানডেতে ব্যাটিং-বোলিং তো পানইনি, এমনকি কোনো ক্যাচও আসেনি পাকিস্তানি অলরাউন্ডারের কাছে। তবে হাম্মাদই প্রথম নন, এমন ক্রিকেটার আছেন আরও ৪৪ জন! এই দুর্ভাগাদের মধ্যেও আবার একজন একটু বেশিই দুর্ভাগা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে ১৯৯৮ সালের নিউজিল্যান্ডের কমনওয়েলথ গেমসে জায়গা হলো মার্ক বেইলির। গেমসে একটি ম্যাচ খেলেছিলেন। পরে ওয়ানডে অভিষেক হলো ১৯৯৮ সালে ঢাকায় মিনি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেকে কোনো কিছু করার সৌভাগ্য হয়নি। হয়নি আর কখনোই, অভিষেক ম্যাচটিই যে ছিল তাঁর শেষ!