শূন্য হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শূন্য রানে ফিরলেন রিকি পন্টিং। টেস্টে তাঁর সর্বশেষ তিনটি শূন্য রানের ইনিংসই প্রোটিয়াদের বিপক্ষে, সর্বশেষ নয় শূন্যের ছয়টিই। অবশ্য একই প্রতিপক্ষের কাছে সবচেয়ে বেশি এমন লজ্জায় ডোবার রেকর্ড একজন ওয়েস্ট ইন্ডিয়ানের। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন ‘শূন্যের রাজা’ কোর্টনি ওয়ালশ। তাঁর ৪৩টি শূন্যের প্রায় এক-তৃতীয়াংশই অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ১১ বার শূন্য রানে আউট হয়েছেন কার্টলি অ্যামব্রোস, বিষেন সিং বেদি ও সিড গ্রেগরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি শূন্য পাকিস্তানের ওয়াসিম রাজার, ১০টি শূন্য ইংল্যান্ডের ইয়ান বোথামের। ইংল্যান্ডের বিপক্ষে ১০ বার শূন্য করেছেন তিন অস্ট্রেলীয় ইয়ান হিলি, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রাও।