প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই ইনিংসে দুই ওপেনিং ব্যাটসম্যানের জোড়া শূন্য। টেস্ট ক্রিকেটের ১৩৭ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে ৪৬ বার। ওয়ানডেতে এ পর্যন্ত এমন ঘটনা ঘটেছে ৩৬ বার, সর্বশেষ জোড়া শূন্য দেখা গেছে এই বছরেরই জানুয়ারিতে। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রানের খাতা খুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার চ্যাডউইক ওয়ালটন ও জনসন চার্লস। টি-টোয়েন্টিতে জোড়া শূন্যের ঘটনা আরও সাম্প্রতিক। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে শূন্য রানে ফিরেছেন দুই পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ও কামরান আকমল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ওপেনারের শূন্য রানে আউট হওয়ার সেটি অষ্টম ঘটনা।