প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে একটা স্মৃতি অনেক দিন মনে রাখবেন এবি ডি ভিলিয়ার্স। টেস্ট ক্যারিয়ারে এর আগে যেটা কখনো পাননি, ২০০৮ সালে সেঞ্চুরিয়ন টেস্টে সেটাই পেতে হয়েছিল ডি ভিলিয়ার্সকে। কোনো রান করার আগেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ‘ডাকের’ আগে সবচেয়ে বেশি টেস্ট ইনিংস খেলার রেকর্ডটা এর আগেই হয়ে গিয়েছিল এবির। ২০০৪ সালে অভিষেকের পর টানা ৭৮ ইনিংসে শূন্য রানে আউট হননি। আগের রেকর্ডটা ছিল অরবিন্দ ডি সিলভার, ১৯৮৪ সালে অভিষেকের পর টানা ৭৫ ইনিংসে রানের খাতা খুলতে পেরেছিলেন লঙ্কান কিংবদন্তি। ৫৮ ইনিংসের রেকর্ড নিয়ে এই তালিকার তিনে আছে যৌথভাবে দুজন—ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও নিউজিল্যান্ডের রস টেলর।