শূন্যতে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টনে একই রানে পড়েছে নিউজিল্যান্ডের ৫ উইকেট। চতুর্থ থেকে সপ্তম—এই চার জুটি মিলে কোনো রানই করতে পারেনি। এই চার জুটিতে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। তবে এটাই একমাত্র নয়। এর আগে ১৯৪৬ সালে ওয়েলিংটন টেস্টেও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের এই দশা হয়েছিল। তালিকার পরের দুটি নামও নিউজিল্যান্ড। ১৯৬৬ সালে ইংল্যান্ড ও ১৯৬৫ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের রান ছিল ১ ও ২। ৩ রান নিয়ে যৌথভাবে পাঁচে পাকিস্তান ও বাংলাদেশ। ১৯৭৩ সালে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে ও ২০০৫ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে পড়েছিল এমন দুর্দশায়।