শূন্যপ্রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের সবচেয়ে প্রিয় স্কোর কোনটি? শূন্য রে ভাই, শূন্য! অবাক হচ্ছেন তো? প্রিয় না হলে এই স্কোরটাই কেন সবচেয়ে বেশি হবে টেস্ট ইতিহাসে! জ্যাক গ্রেগরি থেকে শুরু করে সর্বশেষ রায়ান হ্যারিস—১৩৩ বছরে ১৯৮৩টি টেস্ট শূন্য দেখেছে মোট ১৭,৯৫৫টি! অবশ্য এর মধ্যে অপরাজিত শূন্য আছে ১০,৪৬০টি। ব্যাটসম্যান আউট হয়েছেন, এমন স্কোর ধরলেও শূন্যই অনেক এগিয়ে—৭৪৯৫টি। অনুমিতভাবেই সবচেয়ে কাছাকাছি আছে ‘১’—৩৫১০টি। অবাক হতে পারেন তিন নম্বরে থাকা স্কোরটি জেনে, ২ বা ৩-এর চেয়ে বেশি হয়েছে ৪! ২৮৩২টি ৪ দেখেছে টেস্ট ক্রিকেট, ২৭০৭টি ২ আর ২১০৭টি ৩। সর্বনিম্ন যে স্কোরটি এখনো দেখেনি টেস্ট ক্রিকেট, সেটা হলো ২২৯। আড়াই শর নিচে আর শুধু দুটি স্কোরই এখনো হয়নি টেস্টে—২৩৮ ও ২৪৫।