শূন্যবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আউটেই রেকর্ড থেকে ঝরে গেল রস টেলরের নাম। টেস্ট ক্রিকেটে এর আগে একবারও শূন্য রানে আউট হননি, ব্রিসবেন টেস্টে খেলতে নামার আগে টেলরের একটা গর্ব থাকাই স্বাভাবিক ছিল। নিউজিল্যান্ড অধিনায়ক প্রথম ইনিংসে করলেন ১৪ রান। টেস্ট ক্রিকেটে তাঁর রান তখন ২৩৮৭—শূন্যবিহীন সবচেয়ে বেশি রানের রেকর্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিধিবাম। প্রথমবারের মতো রানের খাতা খোলার আগেই প্যাটিনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন টেলর। তখনই শূন্যবিহীন সবচেয়ে বেশি রানের রেকর্ড ফিরে পেলেন ডেভ হটন। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ২২ টেস্টে ১৪৬৪ রান করেছিলেন কোনো শূন্য ছাড়াই। আরও ছয় ব্যাটসম্যান হাজারের ওপরে রান করেছেন, যাঁদের নামের পাশে শূন্য নেই। দুজন ওয়েস্ট ইন্ডিজের—ড্যারেন ব্রাভো (১১৫৫) ও ব্রেন্ডন ন্যাশ (১১০৩)। তাঁরা এখনো খেলছেন। বাকি চারজন হলেন অস্ট্রেলিয়ার হার্বি কলিন্স (১৩৫২), রেজি ডাফ (১৩১৭) ও জিম বার্ক (১২৮০) এবং পাকিস্তানের ওয়াকার হাসান (১০১৭)।