শূন্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউই পেসারদের হাতে ছিন্নভিন্ন হলো ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে বোল্ট-সাউদিরা রীতিমতো খুন করেছেন ক্যারিবীয় ব্যাটিংকে। ড্যারেন স্যামির দল এতটাই অসহায় ছিল যে প্রথম ইনিংসে দলটির শেষ চার ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। টেস্ট ইতিহাসে কোনো দলের শেষ চার ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার মাত্র তৃতীয় উদাহরণ এটি। এবারের আগে ২০০৫ সালের অ্যাশেজ সর্বশেষ সাক্ষী এই ঘটনার। লর্ডসে ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের শেষ চার ব্যাটসম্যানই আউট হয়েছিলেন কোনো রান না করেই। দলও হেরেছিল ২৩৯ রানে। প্রথম ঘটনাটাও বেশি দিন আগের নয়, সেটিও অ্যাশেজের এবং শিকার ইংল্যান্ড। ১৯৯৪ সালে মেলবোর্নে চতুর্থ ইনিংসে প্রথম কোনো দলের আট থেকে ১১ নম্বর ব্যাটসম্যান আউট হন শূন্য রানে।