প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০০ রানের চৌকাঠ পেরিয়ে গেছেন ফ্যাফ ডু প্লেসিস। ক্যারিয়ারে এখন পর্যন্ত কখনো শূন্য রানে আউট হননি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। কখনো শূন্য রানে আউট না হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা অবশ্য আগেই হয়ে গিয়েছিল ডু প্লেসিসের। তাঁর আগে এই রেকর্ডের মালিক ছিলেন হার্বি কলিন্স। ডান হাতি এই সাবেক অস্ট্রেলিয়ান ১৯২০ থেকে ১৯২৬ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ১৩৫২ রান করেছিলেন কোনো ‘ডাক’ ছাড়াই। তালিকায় পরের দুজনও অস্ট্রেলিয়ান—রেগি ডাফ (১৩১৭) ও জিম বারকে (১২৮০)।