শূন্যে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ওপেনারই শূন্য রানে আউট। ওয়ানডেতে এ রকম ঘটনা ঘটেছে মাত্র ৩৪ বার। যার সর্বশেষটি হয়েছে গতকাল, দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতে। ইংল্যান্ডের দুই ওপেনার কুক ও কিসওয়েটারকে রানের খাতা খোলার আগেই আউট করেছেন ভারতীয় বোলাররা। এ নিয়ে মোট ছয়বার ভারতের বোলাররা প্রতিপক্ষের দুই ওপেনারকেই শূন্য রানে আউট করলেন। ওয়ানডের রেকর্ড এটি। তবে এই রেকর্ডে অস্ট্রেলিয়াও ভারতের সঙ্গী। খুব একটা পিছিয়ে নেই পাকিস্তান ও শ্রীলঙ্কার বোলাররাও। তাঁরা পাঁচবার করে দেখিয়েছেন এই কৃতিত্ব। তবে ব্যাটিংয়েও ভারতীয় ওপেনাররা ছয়বার শূন্যের শিকার। সর্বোচ্চ সাতবার দুই ওপেনারই শূন্যতে আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।