শূন্যের পরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের সর্বোচ্চ স্কোরারের নাম? তামিম ইকবাল! ভারতের বিপক্ষে গত ঢাকা টেস্টে দেখা গেছে এমনটাই। প্রথম ইনিংসে শূন্য করা তামিম দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১৫১ রানের দুর্দান্ত ইনিংস। ওই ম্যাচের সর্বোচ্চ স্কোরই ছিল তাঁর। প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে ম্যাচের সর্বোচ্চ রান করার রেকর্ড অবশ্য এটি নয়। সেটি দক্ষিণ আফ্রিকার ডাডলি নার্সের। ১৯৩৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৩১ রান। উল্টো অভিজ্ঞতাও আছে কারও কারও। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি মেরে দ্বিতীয় ইনিংসে শূন্য—এমন উদাহরণ আছে চারটি। ইমতিয়াজ আহমেদ (২০৯ ও ০), সেইমুর নার্স (২০১ ও ০) ভিভ রিচার্ডস (২০৮ ও ০) ও রিকি পন্টিং (২৪২ ও ০)। পন্টিংয়ের ইনিংসটা আরেক দিক দিয়েও রেকর্ডে ঠাঁই পেয়েছে। পরাজিত দলের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ২০০৩ সালের সিডনি টেস্টটা ভারতের কাছে ৪ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া।