শূন্যেরব্যবহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ছিল অজিত আগারকারের জন্মদিন। টুইটারে সাবেক সতীর্থকে শুভকামনা জানিয়েছেন বীরেন্দর শেবাগ। তবে সে বার্তাতেও মজা করতে ছাড়েননি। টুইটারে আগারকারের গুণকীর্তন করতে গিয়ে শেবাগ লিখেছেন, ‘শুভ জন্মদিন। ১৯১ ওয়ানডেতে ২৮৮ উইকেট, বড় অর্জন। লর্ডসে সেঞ্চুরি, এর চেয়েও বড় অর্জন; টেস্টে টানা ৫ শূন্য, সবচেয়ে বড় অর্জন! আধুনিক আর্য ভট্ট!’ একে তো ক্যারিয়ারের সবচেয়ে বড় লজ্জার কথা মনে করিয়ে দেওয়া, তার ওপর আবার ‘শূন্য’ শুনলেই যে প্রাচীন ভারতীয় গণিতবিদের কথা মনে হয়, তাঁর সঙ্গে নাম জড়িয়ে দেওয়া—এমন জন্মদিনের শুভকামনা কে দেখতে চান! আগারকার অবশ্য ধন্যবাদই দিয়েছেন বীরুকে। ওয়ান ইন্ডিয়া।