শেক্সপিয়ারই থাকছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেস্টার সিটির রূপকথার রূপকার ক্লদিও রানিয়েরি বরখাস্ত হওয়ার পর আপত্কালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রেইগ শেক্সপিয়ারকে। তাঁর অধীনে দলের পারফরম্যান্সের লেখচিত্রটা রীতিমতো গগনচুম্বী! রানিয়েরির অধীনে লিগে শেষ ১৬ ম্যাচে যেখানে মাত্র ২টি জয় পেয়েছিল লেস্টার, সেখানে ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা সমান জয় পেয়েছে শেক্সপিয়ারেরর অধীনে প্রথম দুই ম্যাচেই। গত পরশু তাই বাকি মৌসুমের জন্যও দলের কোচ হিসেবে শেক্সপিয়ারের নাম ঘোষণা করেছে লেস্টার। বিবিসি।