শেখ কামাল পদক পেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসানের গলায় শেখ কামাল পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
সাকিব আল হাসানের গলায় শেখ কামাল পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

বেশ কয়েক বছর ধরেই শেখ কামাল স্বর্ণপদক দিয়ে আসছে আবাহনী সমর্থকগোষ্ঠী। সেই ধারাবাহিকতায় ২০১৪ সালের পদক পেলেন তিন খেলোয়াড়—ক্রিকেট-বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও জাতীয় হকি দলের গোলরক্ষক অসীম গোপ। আবাহনী ক্লাব চত্বরে কাল তিন খেলোয়াড়কে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে শেখ কামাল পদক দেওয়া হয়েছে তিন সংগঠককেও। সেরা সংগঠক হিসেবে পুরস্কার পান বিসিবি সভাপতি নাজমুল হাসান, সেরা পৃষ্ঠপোষক কাজী আনিস আহমেদ ও আবাহনীর সাবেক সভাপতি শামসুল ইসলাম খান (মরণোত্তর)।