শেখ কামালকে স্মরণ করল আবাহনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট এলেই আবাহনী ক্লাব চত্বর ঢেকে যায় শোকের চাদরে। ১৯৭৫ সালের এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালও। কাল বিশেষ অনুষ্ঠানমালার মাধ্যমে ক্লাব প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করল আবাহনী সমর্থক গোষ্ঠী। পরশু রাত ১২টা এক মিনিটে ক্লাব ভবনে প্রয়াত শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করে কর্মসূচির শুরু। কাল দিনব্যাপী ক্লাব আয়োজনের মধ্যে ছিল ক্লাব ভবনে কোরআন খতম, বনানীতে শেখ কামালের কবর জিয়ারত, দুস্থ ও গরিবদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ আসর ক্লাব ভবনে দোওয়া মাহফিল।