শেখ জামাল কার্যত চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগে বলতে গেলে চ্যাম্পিয়ন হয়েই গেছে শেখ জামাল ধামমন্ডি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সকে তারা ৪-১ গোলে হারাল।হ্যাটট্রিক করেছেন শেখ জামালের ওয়েডসন, অন্য গোলটি ডার্লিংটনের। বিজেএমসির হয়ে ব্যবধান কমান পারভেজ। ম্যাচের পাঁচটি গোলই হয়েছে প্রথমার্থে।
এই জয়ে ২৪ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৪৩। ২৭ ম্যাচের লিগে শেখ জামাল তাদের বাকি তিন ম্যাচে হারলে এবং আবাহনী তাদের বাকি চার ম্যাচ জিতলে তবেই দুদলের পয়েন্ট সমান হবে।