শেখ জামাল-মোহামেডান ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন মহিলা ফুটবল লিগের ফাইনাল আগামীকাল। প্রত্যাশামতোই ফাইনালে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ও মোহামেডান। আগের দিন শেখ জামাল ১৬-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে। কাল মোহামেডান দিপালী যুব সংঘকে ৩-০ গোলে হারিয়ে এসেছে শিরোপার মঞ্চে। মোহামেডানের গোল তিনটি করেন সুইনু, তিথি ও মাইনু।দোর্দণ্ড প্রতাপে ফাইনালে আসা শেখ জামালকেই শিরোপার এক নম্বর দাবিদার ভাবা হচ্ছে। আগামীকাল বেলা সাড়ে তিনটায় শুরু ফাইনালটা জিতে উৎসব করতে চায় মোহামেডানও। গ্রুপ পর্বে শেখ জামাল ম্যাচ খেলেছে তিনটি। গ্রুপ থেকে ওয়ান্ডারার্স ও ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেওয়ায় এক ম্যাচ খেলেই মোহামেডান উঠে যায় সেমিতে। দিপালী গ্রুপে খেলেছে তিন ম্যাচ। বেশি ম্যাচ খেলার সুফল তারা পেয়েছে। এ কারণে মোহামেডানের গোল-উৎসব করা হয়নি।