শেখ জামালে আনন্দ-বন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ পরশু মাঠে তো উদ্যাপন করেছেনই, কাল স্থানীয় একটি হোটেলে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত হয়েছেন শেখ জামালের খেলোয়াড়েরা। ক্লাবের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে গোটা দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁঁচ লাখ টাকা দিয়েছেন ক্লাবের সভাপতি মনজুর কাদের। বাকি পাঁচ লাখ দিয়েছেন তাঁর স্ত্রী। দুই খেলোয়াড় মিশু আর কেস্তার জন্মদিন ছিল কাল। ওখানেই কেক কেটে আনন্দ করেছেন খেলোয়াড়েরা। মৌসুমের প্রথম টুর্নামেন্টরই শিরোপা জেতায় শেখ জামালের কর্মকর্তাদের উৎসাহ বেড়ে গেছে অনেক।