শেখ জামালের গোল-বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের তৃতীয় পর্ব শুরু হলো গোল উৎসব দিয়ে। এ পর্বের প্রথম দিনে কাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৮-১ গোলে ভাসিয়েছে শেখ জামাল ধানমন্ডি। জয়ী দলের ৭টি গোলই বিদেশিদের।
হ্যাটট্রিক করেছেন এমেকা ডালিংটন, দুই গোল ওয়েডসনের। সনি সর্নে, মোস্তফা ও শওকতের একটি করে গোল। চট্টগ্রাম আবাহনীর গোলটি ওসমানের, যেটি ছিল ম্যাচের প্রথম গোল! মৌচাকে ঢিল মেরে নিজেদের আর রক্ষা করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ১৯ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে যারা আছে পয়েন্ট তালিকার তলানিতে। সমান ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৪৫, যথারীতি সবার ওপরে যোসেফ আপুিসর দল।


আজকের খেলা

শেখ রাসেল-বারিধারা, আবাহনী–ব্রাদার্স
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫.৩০ মি. ও ৭.৩০ মি)
মুক্তিযোদ্ধা–মোহামেডান
(গোপালগঞ্জ স্টেডিয়াম, ৪.১৫ মি)