শেখ জামালের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগে কালকের একমাত্র ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র করেছে মোহামেডান (১-১)। ২৩ মিনিটে সবুজ এগিয়ে নেন মোহামেডানকে, প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা আনেন নাসির। এ ড্রয়ে অবশ্য শেখ জামালের িশরোপা জয়ের পথে বড় কোনো সমস্যা হচ্ছে না। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তারা অনেকটাই এগিয়ে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২২ ম্যাচে ৪০। ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে তিনে।