শেখ জামালের দ্বিতীয় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে আবাহনীর সঙ্গে ড্র করলেই শিরোপা জয় নিশ্চিত করতে পারত শেখ জামাল। কিন্তু ড্র না, ১-০ গোলের জয় দিয়েই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৭১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুন এক শটে জয়সূচক গোলটি করেছেন হাইতিয়ান স্ট্রাইকার ওয়েডসন।

হাইতির আরেক স্ট্রাইকার সনি নর্দে আজই খেলে ফেলেছেন শেখ জামালের হয়ে নিজের শেষ ম্যাচটি। আগামী মৌসুমে বেলজিয়াম ফুটবল লিগের ক্লাব, ওসটেন্ডেতে যোগ দেবেন এই তারকা স্ট্রাইকার।

২০১০-১১ মৌসুমে প্রথমবারের মতো দল গঠন করেই শিরোপা জিতেছিল শেখ জামাল।