শেখ জামালের নেপাল-জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে নেপাল গিয়ে একটি শিরোপা নিয়েই ফিরছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নরা কাল চ্যাম্পিয়ন হয়েছে নেপালের সাফাল পোখারা কাপ ফুটবলে। পোখারা স্টেডিয়ামে কাল টুর্নামেন্টের ফাইনালে নেপাল আর্মি দলকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল।নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। ১০৪ মিনিটে জয়সূচক গোলটি করেছেন শেখ জামালের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইয়োকা। নেপাল থেকে কাল টেলিফোনে দলের অধিনায়ক আমিনুল জানিয়েছেন, প্রথমার্ধে শেখ জামাল আধিপত্য নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নেপাল আর্মি। তবে সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত শেখ জামাল। চ্যাম্পিয়ন হিসেবে তারা প্রাইজমানি পেয়েছে প্রায় আড়াই লাখ টাকা।