প্রথম পর্বে এই আরামবাগের কাছেই তারা হেরেছিল ৩ গোলের ব্যবধানে। কাল সেই হারের শোধই নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগকে হারাল ২-০ গোলে।টানা তৃতীয় জয়ে ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল শেখ জামাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আরামবাগ।জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল খেলা হয়নি। কমলাপুরে তড়িঘড়ি করে মাঠ ঠিক করা হয়েছে। জায়গায় জায়গায় ঘাস নেই। অসমতল। এমন মাঠে শীর্ষ পেশাদার ফুটবল লিগের খেলা বাংলাদেশেই হতে পারে। ম্যাচের ১০ মিনিটে হেড থেকে প্রথমে গোল করেন মোনায়েম (১-০)। গোল শোধে মরিয়া আরামবাগ এরপর দুটি সহজ সুযোগ নষ্ট করে। অবশ্য ৩২ মিনিটে মিডফিল্ডার খালিদ আহমেদের শট আমিনুল কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন। ৪৩ মিনিটে খালিদের ক্রস থেকে বেঞ্জামিন কুপার পা ছোঁয়ালেই গোল পেয়ে যেতেন। ম্যাচের যোগ হওয়া সময়ে শাহ জামাল করেন জয় নিশ্চিত গোলটি (২-০)।আজকের খেলামোহামেডান-মুক্তিযোদ্ধা(সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)