প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন বাংলাদেশ লিগের আজকের খেলায় জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাঁরা আজ বৃহস্পতিবার পুরান ঢাকার ক্লাব ফরাশগঞ্জ স্পোটিং ক্লাবকে হারিয়েছে একমাত্র গোলে।বৃহস্পতিবার বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটের সময় শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন দলের মরোক্কান স্ট্রাইকার সামির ওমারি। অপর বিদেশী রিক্রুট ঘানার কার্লোসের পাস থেকে তিনি এই গোলটি করেন।বাংলাদেশ লিগের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে। অপর প্রধান ঢাকা মোহামেডান স্পোর্টিং অবশ্য নিজেদের প্রথম খেলাতেই জয় পেয়েছে। তাঁরা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।