শেখ রাসেলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচটিতেই ফেনীতে ১০ জনের ফেনী সকার ২-২ গোলে রুখে দিয়েছিল ঢাকা মোহামেডানকে। পরের ম্যাচে, অর্থাৎ কাল কমলাপুরে শেখ রাসেলের কাছে ০-১ গোলে হেরে গেল সাদা-কালো জার্সিধারীরা। অনভিজ্ঞ তরুণদের নিয়ে গড়া মোহামেডানের এমন ফল এ মৌসুমে অপ্রত্যাশিত নয়। লিগে এটা তাদের চতুর্থ হার। কক্সবাজারে দিনের অন্য ম্যাচে আরামবাগ ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আরামবাগের গোল দুটি করেছেন সুবাইর মোহাম্মদ ও বাঙ্গুরা ইসমাইল। চট্টগ্রাম আবাহনীর গোলটি নূর হোসেনের।শেখ রাসেল-মোহামেডান ম্যাচ প্রথমার্ধে ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে শেখ রাসেল চেপে ধরে মোহামেডানকে। ৬৯ মিনিটে শেখ রাসেলকে আনন্দের উপলক্ষ এনে দেন ওয়াহেদ, ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনিই। পঞ্চম জয়ে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট শেখ রাসলের, পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে দলটি। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান ষষ্ঠ স্থানে।আজকের খেলা: ফরাশগঞ্জ-মুক্তিযোদ্ধা (বিকেল ৪টা, কমলাপুর); চট্টগ্রাম মোহামেডান-ব্রাদার্স (বেলা ২-৪৫ মি., কক্সবাজার)।