শেখ রাসেলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ঢাকা মোহামেডানের সঙ্গে ০-০, কাল স্বাগতিক ফেনী সকারের সঙ্গেও ড্র করল শেখ রাসেল (০-০)। এই ড্রয়ে শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়ল রাসেল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ফেনী সকার।ফেনী স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটা জমজমাটই ছিল। এর আগে এই মাঠে ঢাকা আবাহনী, আরামবাগ এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে সকার ক্লাব। তাই শেখ রাসেলের সঙ্গে ড্র দেখে সকার সমর্থকেরা খুব খুশি।