শেখ রাসেলের বিজয় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মৌসুমে ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এই আনন্দ উদ্যাপনে খেলোয়াড়দের নিয়ে কদিন আগে ক্লাবের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কর্মকর্তারা। আগামীকাল ‘বিজয় উৎসব’ নাম দিয়ে আয়োজন করা হচ্ছে বড় অনুষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে বিকেল চারটায় বিজয়ী শেখ রাসেল ফুটবল দলকে সংবর্ধনা দেবে ক্লাব কর্তৃপক্ষ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এতে প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মাননা দেওয়া হবে।