শেখ রাসেলের ‘ডাবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের গত আসরে শেখ জামালকে হারিয়ে শিরোপা জিতেছিল শেখ রাসেল। তাই আজকের স্বাধীনতা কাপের ফাইনালটা ছিল শেখ জামালের জন্য প্রতিশোধের। অন্যদিকে, শেখ রাসেলের জন্য এটি ছিল ‘ডাবল’ জয়ের সুবর্ণ সুযোগ। শিরোপা জয়ের চূড়ান্ত এই লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে শেখ রাসেল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলের জয় দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে শীর্ষ এই ক্লাবটি।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের এই ফাইনালের প্রথমার্ধ থাকে গোলশূন্য। খেলার নিষ্পত্তি হয়নি দ্বিতীয়ার্ধেও। নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতা নিয়ে শেষ হওয়ার পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। এই সময়ে শেখ রাসেলের পক্ষে জয়সূচক গোলটি করেন এমিলি।এর আগে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। এমিলির ব্যাক পাস থেকে গোল করেন মিঠুন চৌধুরী। এর পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে শেখ জামালকে সমতায় ফেরান সানডে।দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন শেখ রাসেলের আব্বাস ইনুসা। ২-১ এ এগিয়ে যায় শেখ জামাল। এর দুই মিনিট পরই অবশ্য শেখ রাসেলকে সমতায় ফেরান সনি নর্দে।