শেজনির জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি ক্যারাঘার ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার। দুই মৌসুম আগে অবসর নিয়ে এখন স্বীকৃত ফুটবলবোদ্ধা। কিন্তু বোদ্ধা বলেই তো তাঁর সব কথা ‘বেদবাক্য’ হবে না। বিশেষ করে আর্সেনাল গোলরক্ষক শেজনিকে নিয়ে যা বলেছেন, সেটা তো নয়ই। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারাঘার বললেন, ‘শেজনি ভালো, কিন্তু খুব ভালো নয়।’ তাহলে ক্যারাঘারের দৃষ্টিতে ভালো গোলরক্ষক কারা? চেলসির থিবো কোর্তোয়া ও পিওতর চেক, ইউনাইটেডের ডেভিড ডি গিয়া, সিটির জো হার্ট ও এভারটনের টিম হাওয়ার্ডের নামই বললেন। মজার ব্যাপার, শেজনি গত মৌসুমে কিন্তু চেকের সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ অক্ষত রাখার জন্য ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার পেয়েছেন। ক্যারাঘারের মন্তব্যের প্রতিক্রিয়ায় তাই কিছু বলেননি শেজনি। শুধু ইনস্টাগ্রামে নিজের ‘গোল্ডেন গ্লাভসের’ ছবিটা আপলোড করে দিয়েছেন। জবাব বটে! মেট্রোডটকম।