প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া জিতবে আর শেন ওয়াটসন ম্যান অব দ্য ম্যাচ হবেন না, এমনটা হয় নাকি? আগের তিন ম্যাচেই ছিলেন ম্যাচসেরা, গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হাতে তুললেন ম্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার। তাঁর কল্যাণেই দক্ষিণ আফ্রিকার করা ১৪৬ রান ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় অস্ট্রেলিয়া। বল হাতে বরাবরের মতোই ধারাবাহিক ছিলেন। ৪ ওভারে দিয়েছেন ২৯ রান, তুলে নিয়েছেন আমলা ও ডি ভিলিয়ার্সের মূল্যবান উইকেট দুটি। ব্যাট হাতে নেমে শুরুতে একটু সাবধানী ছিলেন বটে, তবে ম্যাচের আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে স্বভাবসুলভ বিধ্বংসী সব স্ট্রোক খেলতে শুরু করেন। ৫২ রানে জীবন ফিরে পেলেও যখন আউট হলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২টি ছক্কা ও ৮টি চারে সাজানো ৭০ রানের (৪৭ বলে) দুর্দান্ত এক ইনিংস।