শেবাগ-ওয়ার্নার ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঘুম ভাঙল বীরেন্দর শেবাগের। শেবাগের সঙ্গে কাল আগুন জ্বলল দিল্লি ডেয়ারডেভিলসের আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটেও। শেবাগ-ওয়ার্নার ঝড়ে দিল্লি আইপিএলে নিজেদের সর্বোচ্চ ইনিংস গড়ে কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে জিতল ২৯ রানে।৪ ছক্কা ৮ চারে শেবাগের ৩৫ বলে ৭৭ ও ৪ ছক্কা ৭ বারে ওয়ার্নারেরও ৭৭ রানের ইনিংস দিল্লিকে দেয় ৪ উইকেটে ২৩১ রানের পুঁজি। এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেটে ২০২ রান করেও তাই গিলক্রিস্টের পাঞ্জাব পরাজিত দল। ৬ ছক্কা ৯ চারে ৪৬ বলে ৯৫ রান—দিল্লির চ্যালেঞ্জের জবাব ভালো দিচ্ছিল শন মার্শের ব্যাট। কিন্তু অন্যদের ব্যর্থতায় লক্ষ্য ছোঁয়া হয়নি পাঞ্জাবের। এবার দিল্লির এটা দ্বিতীয় জয়। ম্যাচসেরা ওয়ার্নার। ওয়েবসাইট।